লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩
জুন ১৬, ২০২৬
ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক
জুন ১৭, ২০২৬
লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩
জুন ১৬, ২০২৬
ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা এখন ঋণাত্মক
জুন ১৭, ২০২৬

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার

Argentina Zambia WCup Soccer

মেসিকে ঠেকাতে বিশেষ পরিকল্পনা করেছিলেন আলজেরিয়ার কোচ ভাহিদ পেটকোভিচ। আর্জেন্টাইন অধিনায়ককে নজরে রাখতে একাধিক ডিফেন্ডারকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু তাতেও থামানো যায়নি তাকে। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে বক্সের বাইরে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া শটে গোল করেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বল স্পর্শ করলেও তা জালে জড়ানো ঠেকাতে পারেননি

বিশ্বকাপের প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিক গোলেই এগিয়ে গেল আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নামে লিয়োনেল স্কালোনির দল। ম্যাচের ১৭ মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত বাঁ-পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি।

দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটিও করেন মেসি। সুযোগসন্ধানী স্ট্রাইকারের মতোই আক্রমণের শুরু ও শেষ— দুই জায়গাতেই ছিলেন তিনি। বাঁ প্রান্ত থেকে সতীর্থের উদ্দেশে পাস বাড়িয়ে আক্রমণের সূচনা করেন আর্জেন্টাইন অধিনায়ক। বল গিয়ে পৌঁছায় অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের কাছে। তার জোরালো শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান কোনো রকমে ঠেকালেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বল চলে আসে মেসির কাছেই। সুযোগ হাতছাড়া না করে ডান পায়ের শটে জালে বল জড়িয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি। আর ম্যাচের ৭৬ মিনিটে দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।

ম্যাচের শুরু থেকেই দুই দল মাঝমাঠের দখল নেওয়ার লড়াইয়ে নামে। তবে শক্তিশালী দল হিসেবে মাঠে নামলেও প্রথম দিকে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি আর্জেন্টিনা। দুই দলই একবার করে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ফলে শুরুতেই ব্যস্ত সময় কাটাতে হয় ভিএআর কর্মকর্তাদের।

মেসিকে ঠেকাতে বিশেষ পরিকল্পনা করেছিলেন আলজেরিয়ার কোচ ভাহিদ পেটকোভিচ। আর্জেন্টাইন অধিনায়ককে নজরে রাখতে একাধিক ডিফেন্ডারকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু তাতেও থামানো যায়নি তাকে। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে বক্সের বাইরে প্রায় ২৫ গজ দূর থেকে নেয়া শটে গোল করেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বল স্পর্শ করলেও তা জালে জড়ানো ঠেকাতে পারেননি।

গোলের পর ম্যাচের গতি কিছুটা কমিয়ে আনে আর্জেন্টিনা। বলের দখল ধরে রেখে ওয়ান-টাচ ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। অন্যদিকে সমতায় ফেরার চেষ্টা করেও আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙতে পারেনি আলজেরিয়া।

মেসিকে ঘিরে প্রতিপক্ষের কড়া নজর থাকলেও তিনি কখনো মাঝমাঠে নেমে, কখনো সামনে উঠে ফাঁকা জায়গা তৈরি করে সতীর্থদের জন্য সুযোগ করে দেন। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরো একটি ভালো সুযোগ পেয়েছিল। তবে রদ্রিগো ডি পল নিজে শট না নিয়ে মেসিকে পাস দিতে গিয়ে সুযোগ নষ্ট করেন।

মেসির ওপর চাপ কমাতে ৫৫ মিনিটে আক্রমণভাগে পরিবর্তন আনেন কোচ স্কালোনি। লাউতারো মার্তিনেজ ও থিয়াগো আলমাডার পরিবর্তে নিকোলাস গঞ্জালেজ ও ইউলিয়ান আলভারেজকে মাঠে নামানো হয়। লক্ষ্য ছিল মেসিকে যতটা সম্ভব সতেজ রাখা এবং ম্যাচের শেষ পর্যন্ত মাঠে রাখার সুযোগ তৈরি করা।

প্রথমার্ধে এবং ম্যাচের পরবর্তী সময়েও মেসিকে দেখে ক্লান্ত মনে হয়নি। তার নেতৃত্বেই বিশ্বকাপ মিশন শুরু করল আর্জেন্টিনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *