হঠাৎ বুকে ব্যাথা: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সিএমএইচে ভর্তি
জুন ১৬, ২০২৬
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের
জুন ১৬, ২০২৬
হঠাৎ বুকে ব্যাথা: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সিএমএইচে ভর্তি
জুন ১৬, ২০২৬
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের
জুন ১৬, ২০২৬

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান পরওয়ারের

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার (১৫ জুন) বিকেলে রাজধানীর শাহবাগে সীমান্তে অবৈধ পুশ-ইন এবং হত্যা-নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান।

১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে আয়োজিত এই সমাবেশে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জন্য জনগণের ঐক্যবদ্ধ শক্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি।সমাবেশ থেকে সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থতার অভিযোগ তোলা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারত আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নয়, তাই দেশের মানুষকে তাদের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে সবসময় সজাগ থাকতে হবে।

সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোতে ভারতের পুশ-ইন প্রচেষ্টা বহুগুণ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। ১১ দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়, দেশের জনগণ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখে দিতে যথেষ্ট সক্ষম।

এর আগে মিছিল পূর্ব সমাবেশে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল সীমান্ত হত্যা বন্ধ করা, কিন্তু বর্তমান সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

এদিন শাহবাগ মোড় থেকে ঐক্যজোটের নেতা-কর্মীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মৎস্য ভবন হয়ে পল্টনে গিয়ে মিলিত হন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *