রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মন্ত্রী জাতীয় গ্রিডে আগস্টে প্রথম বিদ্যুৎ সরবরাহ করা হবে
জুন ১৫, ২০২৬
গ্রামীণ অর্থনীতিতে মন্দা, ব্যাংক ঋণ প্রবাহ ঋণাত্মক
জুন ১৬, ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মন্ত্রী জাতীয় গ্রিডে আগস্টে প্রথম বিদ্যুৎ সরবরাহ করা হবে
জুন ১৫, ২০২৬
গ্রামীণ অর্থনীতিতে মন্দা, ব্যাংক ঋণ প্রবাহ ঋণাত্মক
জুন ১৬, ২০২৬

আরেক দফা বাড়ল স্বর্ণ-রৌপ্যের দাম

সর্বশেষ ১৩ জুন প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে বাজুস। অবশ্য এর আগে চার দফা কমানো হয় দাম।

দেশের বাজারে আবারো স্বর্ণ ও রৌপ্যের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা বেড়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ হয়েছে।

আজ সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হচ্ছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পেয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।

সর্বশেষ ১৩ জুন প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে বাজুস। অবশ্য এর আগে চার দফা কমানো হয় দাম।

চলতি বছরে এখন পর্যন্ত ৭৫ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।

এছাড়া রৌপ্যের দাম ২৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেট রৌপ্যের দাম ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করেছে বাজুস।

চলতি বছরে এখন পর্যন্ত ৪৬ দফা রৌপ্যের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে। ২০২৫ সালে রৌপ্যের দাম ১৩ বার পুনর্নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *