
সৌম্যর অবিশ্বাস্য ক্যাচ, তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ৭১/৩
জুন ১৪, ২০২৬
চীনের কয়লা আমদানি কমেছে ৮ শতাংশ
জুন ১৪, ২০২৬আজ মিরপুর সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। দলীয় ৬১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
হোয়াইওয়াশ এড়াতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করেছ অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়ার পর্যন্ত ৪ ওভার ৪ বলে দুই উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪০ রান।
এর আগে তিন ব্যাটারের অর্ধশতের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৭৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।
আজ মিরপুর সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। দলীয় ৬১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
সৌম্য সরকার ২, তানজিদ হাসান তামিম ১৯ ও নাজমুল হোসেন শান্ত ২৪ রান করে সাজঘরে ফিরে যান। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৯২ রানের জুটি গড়েন লিটন। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লিটনের ব্যাটের গতি। তাওহীদ হৃদয়ও যোগ্য সঙ্গ দিয়েছেন। কিন্তু আচমকা পায়ের পেশিতে টান পড়ায় ব্যক্তিগত ৪৮ রানেই মাঠ ছাড়েন লিটন।
লিটন মাঠ ছাড়ায় ব্যাটিংয়ে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। হৃদয়কে সঙ্গে নিয়ে ৮৩ বলে ৯৩ রানের জুটি গড়েন। এর মাঝেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের ১৩তম ফিফটি তুলে নেন হৃদয়। কিন্তু শেষদিকে রানের গতি বাড়াতে বড় শট খেলতে গিয়ে ৮৩ রানে বিদায় নেন এই ব্যাটার।
হৃদয়কে সঙ্গ দেয়া মোসাদ্দেক শুরুতেই ছিলেন আগ্রাসী। মাত্র ৪৩ বলে ফিফটি হাঁকান তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটা তার পঞ্চম ও চলতি সিরিজে দ্বিতীয় ফিফটি।


