সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেফতার
জুন ১৪, ২০২৬
সৌম্যর অবিশ্বাস্য ক্যাচ, তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ৭১/৩
জুন ১৪, ২০২৬
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেফতার
জুন ১৪, ২০২৬
সৌম্যর অবিশ্বাস্য ক্যাচ, তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ৭১/৩
জুন ১৪, ২০২৬

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

স্থানীয় সূত্রে জানা যায়, পুশইনের জন্য আনা ৯ জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্তে দিয়ে দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে‌ছে ভারতীয় সীমান্তরক্ষী বা‌হিনী বিএস‌এফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন তারা।

আজ সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ভারতের ঝালুর চর বিএসএফ ক্যাম্প থেকে ওই ব্যক্তিদের সীমান্তে নিয়ে আসা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুশইনের জন্য আনা ৯ জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন।

বিজিবি গয়টাপাড়া বিওপির ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেছেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করছেন।

স্থানীয় ইউপি সদস‌্য সোনা মিয়া ব‌লেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই গয়টাপাড়া সীমান্তে যেকোনো ধরনের পুশইন ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

বি‌জি‌বি সূত্র জানায়, বিজিবি সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

গয়টাপাড়া বিওপির ক্যাম্পের হাবিলদার মাসুদ রানা বিষয়‌টি নিশ্চিত করেছেন। তি‌নি ব‌লেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *