
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও সংস্থার ৮১ শতাংশই আর্থিক ঝুঁকিতে
জুন ১৪, ২০২৬
২৭ বছরের কারাবাস, আর একটি ফুটবলের গল্প
জুন ১৪, ২০২৬ম্যাচে শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল তুরস্ক। আর্দা গুলার, কেনান ইলদিজ, হাকান চালহানোগ্লুর মতো তারকাদের ওপর ভর করে ম্যাচে আধিপত্য বিস্তারের চেষ্টা চালায় তুরস্ক। তবে গোলের দেখা পায়নি দলটি
নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্তভাবে যাত্রা করল অস্ট্রেলিয়া। আজ কানাডার ভ্যাঙ্কুভারে গ্রুপ ডি-এর ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে হারাল তারা।
ম্যাচে শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল তুরস্ক। আর্দা গুলার, কেনান ইলদিজ, হাকান চালহানোগ্লুর মতো তারকাদের ওপর ভর করে ম্যাচে আধিপত্য বিস্তারের চেষ্টা চালায় তুরস্ক। তবে গোলের দেখা পায়নি দলটি।
অন্যদিকে পরিকল্পনা অনুযায়ী রক্ষণভাগ সামলে রেখে, দ্রুত কাউন্টার অ্যাটাকই হয়ে ওঠে অস্ট্রেলিয়ার শক্তি। ম্যাচের শুরুতেই নেস্টরি ইরানকুন্ডার গোল দলকে এগিয়ে নেন। সেই লিড ধরে রেখে দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে অস্ট্রেলিয়া।
দ্বিতীয়ার্ধে তুরস্ক একের পর এক আক্রমণ চালালেও অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন। পুরো ম্যাচে তিনি আটটি অন টার্গেট শট রুখে দেন। গুরুত্বপূর্ণ এ সেভগুলোর করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে কোনো অস্ট্রেলিয়ান গোলরক্ষকের অন্যতম সেরা পারফরম্যান্স এটি।
ম্যাচের ৭৫ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে কনর মেটকাফের দুর্দান্ত গোলে দ্বিগুণ হয়। দূরপাল্লার এই শট রুখে দেয়ার সুযোগই পাননি তুরস্কের গোলরক্ষক চাকির।
শেষদিকে তুরস্ক মরিয়া হয়ে উঠলেও অস্ট্রেলিয়ার শক্ত রক্ষণ ভাঙতে পারেনি। উঁচু বলের লড়াইয়ে অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা আধিপত্যে ধরে ধরে রাখেন পুরো ম্যাচ জুড়ে।
এই জয়ে গ্রুপ ডি-তে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া। এর আগে একই গ্রুপে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারায় যুক্তরাষ্ট্র।


