এটি ব্যাংকমুখী নয় গণমানুষের বাজেট
জুন ১৩, ২০২৬
বাজেট বাস্তবায়ন কতটা জনজীবনকে স্পর্শ করতে পারে সেটিই হবে চূড়ান্ত মানদণ্ড
জুন ১৩, ২০২৬
এটি ব্যাংকমুখী নয় গণমানুষের বাজেট
জুন ১৩, ২০২৬
বাজেট বাস্তবায়ন কতটা জনজীবনকে স্পর্শ করতে পারে সেটিই হবে চূড়ান্ত মানদণ্ড
জুন ১৩, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোল প্যারাগুয়ের বোবাদিয়ার

ঘটনার শুরু বল নিয়ে মাঝমাঠ দিয়ে ম্যাকেনির সাহসী দৌড়ের মধ্য দিয়ে। বামদিকে পুলিসিচকে খুঁজে নেন তিনি। পুলিসিচ গোলের দিকে পথ করে এগিয়ে যান এবং ডানদিকে থাকা ম্যাকেনিকে বল দেয়ার চেষ্টা করেন। কিন্তু রানিংয়ে থাকা বোবাদিয়ার পায়ের পেছনে লেগে নিজেদের পোস্টে চলে যায়।

২০২৬ বিশ্বকাপ আসরের প্রথম আত্মঘাতী গোল দেখল বিশ্ব। এর জন্য ফুটবলপ্রেমীদের তেমন একটা অপেক্ষাও করতে হয়নি। আসরের দ্বিতীয় দিন চতুর্থ ম্যাচেই ঘটল আত্মঘাতী গোলের ঘটনা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সোফি স্টেডিয়ামে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে। এ ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন প্যারাগুয়ের সেন্ট্রাল মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। এর মধ্য দিয়ে এবারের ফিফা বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলের পাশে নিজের নাম লিখলেন তিনি।

ঘটনার শুরু বল নিয়ে মাঝমাঠ দিয়ে ম্যাকেনির সাহসী দৌড়ের মধ্য দিয়ে। বামদিকে পুলিসিচকে খুঁজে নেন তিনি। পুলিসিচ গোলের দিকে পথ করে এগিয়ে যান এবং ডানদিকে থাকা ম্যাকেনিকে বল দেয়ার চেষ্টা করেন। কিন্তু রানিংয়ে থাকা বোবাদিয়ার পায়ের পেছনে লেগে নিজেদের পোস্টে চলে যায়।

এ ম্যাচে শেষ পর্যন্ত প্যারাগুয়েকে ৪-১ গোলে হারায় যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *