সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
জুন ১১, ২০২৬
উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
জুন ১১, ২০২৬
সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
জুন ১১, ২০২৬
উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
জুন ১১, ২০২৬

শিক্ষার তিন খাতে ১ লাখ ২২ হাজার ৪৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

এ অর্থবছরে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪৬ হাজার ৭৩৭ কোটি ৯২ টাকা। এ খাতে পরিচালন ব্যয় ধরা হয়েছে ২৫ হাজার ২৯৭ কোটি ৩৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৪৪০ কোটি ৫৮ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতের তিন বিভাগের জন্য ১ লাখ ২২ হাজার ৪৯৬ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছরের তুলনায় এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে প্রায় ৩৬ হাজার ৬২৯ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বাজেট প্রস্তাবে এসব তথ্য তুলে ধরেন তিনি। এদিন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ অর্থবছরে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪৬ হাজার ৭৩৭ কোটি ৯২ টাকা। এ খাতে পরিচালন ব্যয় ধরা হয়েছে ২৫ হাজার ২৯৭ কোটি ৩৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৪৪০ কোটি ৫৮ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য প্রস্তাবিত বরাদ্দ ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকা। এ বিভাগের পরিচালন ব্যয় ৩২ হাজার ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ২৪ হাজার ৪৩৪ কোটি ৪৪ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। এ খাতে ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ ছিল ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য প্রস্তাব করা হয়েছে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা। এ খাতে পরিচালন ব্যয় ১১ হাজার ৭৩৪ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ৬ হাজার ৭২৩ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। এ খাতে ২০২৫-২৬ অর্থবছরে মোট বরাদ্দ ছিল ১২ হাজার ৬৭৮ হাজার কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *