প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী ৫ লাখ কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার
জুন ১১, ২০২৬
এসএমই খাতের বিকাশে ২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
জুন ১১, ২০২৬
প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী ৫ লাখ কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার
জুন ১১, ২০২৬
এসএমই খাতের বিকাশে ২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
জুন ১১, ২০২৬

বিদ্যুৎ ও জ্বালানি খাত উৎসে কর কমানোর প্রস্তাব

 

এসব পদক্ষেপ বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবসায়িক ব্যয় কমাতে সহায়তা করবে এবং খাতটির কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে করের চাপ কমিয়ে বিনিয়োগ ও সরবরাহ কার্যক্রম সহজ করতে উৎসে কর কর্তনের হার কমানোর প্রস্তাব করা হয়েছে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার বর্তমান ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া রিফাইনারি কর্তৃক জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ১ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এসব পদক্ষেপ বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যবসায়িক ব্যয় কমাতে সহায়তা করবে এবং খাতটির কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন অর্থবছরের জন্য তিনি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা— যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *