
ডিসিরা ‘জেলা প্রশাসক’ নন আদালতে ২০ বছর ধরে নিষ্পত্তির অপেক্ষায়
জুন ১০, ২০২৬
সংসদ অধিবেশন শেষে রিকশায় বাসায় ফেরেন ডা. মাহমুদা মিতু
জুন ১০, ২০২৬আজ সকাল ১০টার দিকে পাওয়ার কার উদ্ধার করতে যাওয়ার পথে রিলিফ ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে চাকা লাইনচ্যুত হয়
ময়মনসিংহে আজ সকালে লাইনচ্যুত হয়েছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ট্রেনটির পাওয়ার কার উদ্ধার করতে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়েছে।
ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুতের ঘটনায় সকাল থেকে ঢাকা-জামালপুর রেলপথ বন্ধ রয়েছে।
জানা গেছে, আজ সকাল ১০টার দিকে পাওয়ার কার উদ্ধার করতে যাওয়ার পথে রিলিফ ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে চাকা লাইনচ্যুত হয়।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়।
বর্তমানে রিলিফ ট্রেনের চাকা উদ্ধারের কাজ চলছে। এর পর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধারের তৎপরতা শুরু হবে।


