সংসদে অর্থমন্ত্রী অর্থঋণ আদালতে অভিজ্ঞ ব্যাংকারদের অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে
জুন ১০, ২০২৬
ভুয়া লাইসেন্স নিয়ে ১৭ বছর উড়োজাহাজ চালানোর পর ধরা
জুন ১০, ২০২৬
সংসদে অর্থমন্ত্রী অর্থঋণ আদালতে অভিজ্ঞ ব্যাংকারদের অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে
জুন ১০, ২০২৬
ভুয়া লাইসেন্স নিয়ে ১৭ বছর উড়োজাহাজ চালানোর পর ধরা
জুন ১০, ২০২৬

ফের কমল স্বর্ণের দাম, এবার ভরিপ্রতি ৬৫৯১ টাকা

সর্বশেষ গত ৬ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এর আগে গত ২ জুন ২২ ক্যারেটে ভরিপ্রতি কমেছিল ৩ হাজার ২৬৬ টাকা। সব মিলিয়ে তিন দফায় কমল ১৫ হাজার ৩৩৯ টাকা

দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম। এবার ভরিপ্রতি ৬ হাজার ৫৯১ টাকা কমে ২২ ক্যারেটের দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দাম ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ২৫০ এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা।

সর্বশেষ গত ৬ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এর আগে গত ২ জুন ২২ ক্যারেটে ভরিপ্রতি কমেছিল ৩ হাজার ২৬৬ টাকা। সব মিলিয়ে তিন দফায় কমল ১৫ হাজার ৩৩৯ টাকা।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৭২ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। দাম বেড়েছে ৩৭ দফা ও কমেছে ৩৫ দফা। আর গত বছর ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই সময় ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল ও কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের পাশাপাশি রৌপ্যের দাম সমন্বয় করেছে বাজুস। ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ এবং সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি রৌপ্যের দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৪৩ দফা সমন্বয় করা হয়েছে রৌপ্যের দাম। বেড়েছে ২২ দফা ও কমেছে ২১ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রৌপ্যের দাম, যার মধ্যে ১০ দফা বেড়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *