এইচ-১বি ভিসায় ট্রাম্প আরোপিত লাখ ডলার ফি আদালতে বাতিল
জুন ৯, ২০২৬
৩৯২ সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে কেবল ১০৮টি
জুন ৯, ২০২৬
এইচ-১বি ভিসায় ট্রাম্প আরোপিত লাখ ডলার ফি আদালতে বাতিল
জুন ৯, ২০২৬
৩৯২ সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে কেবল ১০৮টি
জুন ৯, ২০২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৩৫ জনের মৃত্যু

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৩৪ জন আহত হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে এক হাজারেরও বেশি পরিবার।

গতকাল তীব্র কম্পনে ধসে পড়ে দেশটির বেশকিছু বহুতল ভবন। ফিলিপাইনে আঘাত হানা এ শক্তিশালী ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসি।

গতকাল স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের উপকূলীয় এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটির পর অন্তত ১৩০টি আফটারশক রেকর্ড করা হয়েছে। এগুলোর মাত্রা রিখটার স্কেলে ১ দশমিক ৩ থেকে শুরু করে সর্বোচ্চ ৬ দশমিক ৭ পর্যন্ত ছিল। এছাড়া সারাঙ্গানির বালুত দ্বীপে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা জেনারেল সান্তোস সিটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র সামনে এসেছে। সরকারি বার্তা সংস্থা ফিলিপাইন ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের বড় বড় ভবন ও বিপণিবিতান ধসে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায়, ফিলিপাইনের অত্যন্ত জনপ্রিয় ফাস্ট ফুড চেইন জলিবির অন্তত দুটি শাখা হুড়মুড় করে ভেঙে সড়কের ওপর ধসে পড়ছে।

পরিস্থিতি বিবেচনায় ফিলিপাইন রেড ক্রস দেশজুড়ে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করে উদ্ধার অভিযান চালায়।

ফিলিপাইনের এ শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার তিনটি উপকূলীয় এলাকায় সুনামির ঢেউ শনাক্ত করা হয়েছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-প্রকৃতিবিদ্যা সংস্থা (বিএমকেজি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিএমকেজি জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের কেডি, উলু সিয়াউ এবং মেলোঙ্গুয়ানে এলাকায় সুনামির ঢেউ আঘাত হানে। তবে এ ঢেউগুলোর উচ্চতা ছিল জোয়ারের চেয়ে শূন্য দশমিক শূন্য ৯ মিটার থেকে শূন্য দশমিক ১৯ মিটার পর্যন্ত। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির কর্তৃপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *