পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড
জুন ৮, ২০২৬
ঈদের পর কারখানা খুলতেই শিল্প এলাকায় ছাঁটাই তৎপরতা
জুন ৮, ২০২৬
পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড
জুন ৮, ২০২৬
ঈদের পর কারখানা খুলতেই শিল্প এলাকায় ছাঁটাই তৎপরতা
জুন ৮, ২০২৬

সড়কে একদিনে ৫ জনের মৃত্যু

 

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় পাঁচজন নিহত হয়েছেন।

এসব ঘটনায় আহতদের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

ফরিদপুর: মায়ের মৃত্যুর খবর পেয়ে গাজীপুর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও পাঁচ বছর বয়সী শিশুসন্তান। গতকাল ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর স্ত্রী।

গাইবান্ধা: জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় জাতীয় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রফিক (৩৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল উপজেলার একবারপুর গ্রামের হাজি মাল্টিমিডিয়া কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক রফিক টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তালিমা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

টাঙ্গাইল: জেলার সখিপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন (৭৫) ও শাহেদ (২৪) নামে দুজনের মৃত্যু হয়েছে। নিহত রিয়াজ উদ্দিন উপজেলার কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

বাগেরহাট: জেলার ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ষাটোর্ধ্ব এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। গতকাল মোল্লাহাট উপজেলার রহিমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম (৬০) উপজেলার মোল্লারকুল গ্রামের বাসিন্দা। তার স্বামী দাউদ মোল্লা। দুর্ঘটনার সময় তিনি অটোরিকশায় ছিলেন। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *