১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জুন ৬, ২০২৬
দুর্গম চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর
জুন ৬, ২০২৬
১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জুন ৬, ২০২৬
দুর্গম চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর
জুন ৬, ২০২৬

দেশে দুর্নীতির চেয়েও সম্পদের অপচয় বেশি হচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

 

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১ হাজার ৩৩৩টি প্রকল্প চলমান রয়েছে। চলতি এডিপিতে ১ হাজার ১৫০টি প্রকল্প অব্যাহত রাখা হয়েছে এবং নতুন করে আরও ১ হাজার ২৭০টি প্রকল্প যুক্ত করা হয়েছে। তবে এত বিপুল সংখ্যক প্রকল্প কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশে দুর্নীতির চেয়েও সম্পদের অপচয় বেশি হচ্ছে। এ ধরনের অপচয় রোধ করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

আজ শনিবার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাকি বলেন, ধরুন একটি হাসপাতাল তৈরি করা হল, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, দক্ষ টেকনিশিয়ান কিংবা পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সেটি কার্যত অকার্যকর থেকে গেল—এ ধরনের উদ্যোগ সম্পদের অপচয় ছাড়া কিছু নয়।

তিনি বলেন, দুর্নীতির চেয়েও দেশে সম্পদের অপচয় বেশি হচ্ছে। দুর্নীতি আছে, তা দূর করতে হবে। তবে এ মুহূর্তে অপচয় কমানোই প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। পরিকল্পনা মন্ত্রণালয়ও এ বিষয়ে কাজ করছে বলে জানান তিনি।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ১ হাজার ৩৩৩টি প্রকল্প চলমান রয়েছে। চলতি এডিপিতে ১ হাজার ১৫০টি প্রকল্প অব্যাহত রাখা হয়েছে এবং নতুন করে আরও ১ হাজার ২৭০টি প্রকল্প যুক্ত করা হয়েছে। তবে এত বিপুল সংখ্যক প্রকল্প কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না।

তিনি বলেন, এসব প্রকল্প অনেক ক্ষেত্রেই সমস্যার কার্যকর সমাধান করছে না। মূল্যায়নের ঘাটতির কারণে প্রকল্পগুলোর বাস্তব প্রভাবও দুর্বল। অনেক ক্ষেত্রে এটি ইন্টারেস্ট গ্রুপের প্রভাব এবং অপরিকল্পনার প্রতিফলন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, বেসরকারি বিনিয়োগ ও কর্মসংস্থান নির্ভর অর্থনীতি গড়তে হলে শুধু নীতিগত ঘোষণা দিলে হবে না, বরং পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নের গুণগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। আমরা যখন বিনিয়োগ নির্ভর ও কর্মসংস্থানমুখী অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছি, সেখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট কীভাবে নিশ্চিত হবে, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা।

জোনায়েদ সাকি বলেন, সরকার ১০ হাজার মেগাবাইট নবায়নযোগ্য জ্বালানি তৈরির যে লক্ষ্যমাত্রা নিয়েছে এবং তা দ্রুত বাস্তবায়নে হাত দিয়েছে, এটি একটি ঐতিহাসিক পলিসি শিফট। চলমান সংকটকে সুযোগে পরিণত করার অন্যতম বড় উদাহরণ এটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *