
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জুন ৬, ২০২৬
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপের বাইরে রাখা হয়েছে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে: তথ্যমন্ত্রী
জুন ৬, ২০২৬স্থানীয় বাসিন্দারা জানান, বিএসএফ কাটাতারের বেড়ার গেট খুলে ওই ব্যক্তিদের বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। এরপর তারা পায়ে হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালান। কিন্তু এপারে বিজিবি ও গ্রামবাসী শক্ত প্রতিরোধ গড়ে তুললে তারা আবার কাটাতারের বেড়ার পাশে ফিরে যায়। বর্তমানে ওপারে বিএসএফ কাটাতারের পাশে অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এপারে বিজিবি ও গ্রামবাসী সতর্ক পাহারায় আছে।
মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ছয়জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়ার অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। বিজিবি ও গ্রামবাসীদের তীব্র প্রতিরোধের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এ পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনার পর আজ শনিবার ভোর থেকে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ১০৪ নম্বর মেইল পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছ থেকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকা দিয়ে এ ছয়জনকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে পারেনি। তবে বিএসএফ ওই ছয়জনকে ফিরিয়ে না নেয়ায় বর্তমানে তারা কাটাতারের বেড়ার অপর পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে। দলটিতে চারজন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিএসএফ কাটাতারের বেড়ার গেট খুলে ওই ব্যক্তিদের বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেয়। এরপর তারা পায়ে হেঁটে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালান। কিন্তু এপারে বিজিবি ও গ্রামবাসী শক্ত প্রতিরোধ গড়ে তুললে তারা আবার কাটাতারের বেড়ার পাশে ফিরে যায়। বর্তমানে ওপারে বিএসএফ কাটাতারের পাশে অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এপারে বিজিবি ও গ্রামবাসী সতর্ক পাহারায় আছে।
এদিকে বিজিবি হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে এ পুশইন প্রতিরোধ করছে। ভারতের ভূখণ্ডে অবস্থান নেয়া ব্যক্তিদের কাটাতারের বেড়ার ওপারে ফিরিয়ে নেয়ার জন্য বিজিবির পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে। তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।
তেঁতুলবাড়ীয়া ক্যাম্পের বিজিবি কমান্ডার জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইন কোনোভাবেই মেনে নেয়া হবে না।


