২০২৫ সাল কেন্দ্রীয় ব্যাংকের পছন্দের বিনিয়োগে শীর্ষে স্বর্ণ, পিছিয়ে পড়েছে মার্কিন বন্ড
জুন ৪, ২০২৬
তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের মিশনে ফ্রান্স
জুন ৪, ২০২৬
২০২৫ সাল কেন্দ্রীয় ব্যাংকের পছন্দের বিনিয়োগে শীর্ষে স্বর্ণ, পিছিয়ে পড়েছে মার্কিন বন্ড
জুন ৪, ২০২৬
তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের মিশনে ফ্রান্স
জুন ৪, ২০২৬

বিশ্বকাপ ভেন্যুতে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধ

ফিফা জানায়, স্টেডিয়াম আচরণবিধিতে শেষ মুহূর্তে আনা পরিবর্তনের ফলে মঙ্গলবার থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর আগে খালি ও স্বচ্ছ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল স্টেডিয়ামে নেয়ার অনুমতি ছিল

বিশ্বকাপের স্টেডিয়ামগুলোয় দর্শকদের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বহনের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছে ফিফা। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। খবর রয়টার্স।

ফিফা জানায়, স্টেডিয়াম আচরণবিধিতে শেষ মুহূর্তে আনা পরিবর্তনের ফলে মঙ্গলবার থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর আগে খালি ও স্বচ্ছ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল স্টেডিয়ামে নেয়ার অনুমতি ছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, পুনর্ব্যবহারযোগ্য বোতলের পাশাপাশি বোতল, কাপ, জার ও ক্যানের মতো অন্যান্য পাত্রও স্টেডিয়ামে বহন করা যাবে না।

ফিফার মতে, এসব বস্তু ছুড়ে মারলে খেলোয়াড়, কর্মকর্তা কিংবা দর্শকদের আহত হওয়ার ঝুঁকি থাকে।

এক বিবৃতিতে ফিফা রয়টার্সকে জানায়, ‘খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে ফিফা প্রতিশ্রুতিবদ্ধ। সম্ভাব্য ঝুঁকি ও আঘাত এড়াতেই বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

সংস্থাটি আরও জানায়, আয়োজক শহরগুলোর বেশ কয়েকটি স্টেডিয়ামে আগেই বাইরের বোতল বহনে নিষেধাজ্ঞা ছিল। এবার বিশ্বকাপের সব স্টেডিয়ামের জন্য একই নীতি প্রযোজ্য করা হয়েছে।

তবে এই সিদ্ধান্তের পর সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ, কয়েকটি ভেন্যুতে খেলার সময় তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ফলে দর্শকদের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা ও গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ফিফা বলেছে, দর্শকদের স্বস্তি নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হবে। আয়োজক শহরগুলোর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গরম মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

ফিফা জানায়, স্টেডিয়ামের আশপাশে মিস্টিং স্টেশন, বড় ফ্যান, পানীয় জল সরবরাহ কেন্দ্র, শীতলীকরণ তাবুসহ বিভিন্ন সুবিধা রাখা হবে। এছাড়া স্টেডিয়ামের ভেতরে বিক্রি হওয়া পানির বোতলের দাম সংশ্লিষ্ট ভেন্যুগুলোয় অন্যান্য বড় আয়োজনের সময় যে মূল্য রাখা হয়, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *