
সুন্দরবনে বাড়ছে হরিণ শিকারি চক্রের দৌরাত্ম্য
জুন ৩, ২০২৬
লঞ্চের ছাদ থেকে পা পিছলে কিশোর নিখোঁজ
জুন ৩, ২০২৬জর্ডান সরকার দেশটিতে অবস্থানরত নথিপত্রহীন অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে বলে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বিষয়টি পরিষ্কার করেছে বাংলাদেশ দূতাবাস।
গতকাল জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এক সতর্কবার্তায় বলা হয়, জর্ডানে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে বা করা হবে এমন কোনো খবর দূতাবাসের কাছে নেই। সংশ্লিষ্টদের প্রতি দূতাবাস বলছে, ‘মিথ্যা খবর বা প্রতারণামূলক প্রচারণায় বিশ্বাস করবেন না। দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুকে প্রকাশিত খবরের প্রতি খেয়াল রাখুন। প্রতারিত হওয়া থেকে দূরে থাকুন।’


