জেলেদের জালে ধরা সামুদ্রিক যান নৌবাহিনীর কাছে হস্তান্তর
জুন ৩, ২০২৬
সুন্দরবনে বাড়ছে হরিণ শিকারি চক্রের দৌরাত্ম্য
জুন ৩, ২০২৬
জেলেদের জালে ধরা সামুদ্রিক যান নৌবাহিনীর কাছে হস্তান্তর
জুন ৩, ২০২৬
সুন্দরবনে বাড়ছে হরিণ শিকারি চক্রের দৌরাত্ম্য
জুন ৩, ২০২৬

জুনে সিলিন্ডার গ্যাসে ৫৫ টাকা দাম কমাল বিইআরসি

 

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

চলতি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মে মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা। একই সঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও।

গতকাল জুনের জন্য নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। নতুন দাম গতকাল সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়।

বিইআরসির ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতের এলপিজির ভোক্তাপর্যায়ে মূল্য প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৫ টাকায়।

এছাড়া অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি লিটারে দাম কমেছে ২ টাকা ৫৭ পয়সা।

কমিশন জানিয়েছে, জুনে সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের কনট্রাক্ট প্রাইস (সিপি), আমদানি ব্যয়, জাহাজ ভাড়া, ট্রেডার প্রিমিয়াম ও ডলারের বিনিময় হার বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে। চলতি মাসে প্রোপেনের সিপি প্রতি টন ৭৬০ ডলার ও বিউটেনের দাম ৮২০ ডলার নির্ধারিত হয়েছে। গড় সিপি দাঁড়িয়েছে ৭৯৯ ডলারে।

এর আগে গত ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা করা হয়। পরে ১৯ এপ্রিল আরো ২১২ টাকা বাড়িয়ে তা ১ হাজার ৯৪০ টাকায় উন্নীত করা হয়। অর্থাৎ, এপ্রিলে মাত্র ১৭ দিনের ব্যবধানে দুই দফায় মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল এলপিজির দাম। মে মাসে দাম অপরিবর্তিত রাখা হলেও জুনে এসে ৫৫ টাকা কমানো হলো।

বিইআরসি আরো জানিয়েছে, সরকারি খাতের এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। সরকারি এলপিজির ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা রাখা হয়েছে।

কমিশন সতর্ক করে বলেছে, নির্ধারিত দামের বেশি মূল্যে কোনো পর্যায়ে এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *