পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
জুন ১, ২০২৬
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ছয় বাংলাদেশী শান্তিরক্ষী
জুন ১, ২০২৬
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
জুন ১, ২০২৬
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ছয় বাংলাদেশী শান্তিরক্ষী
জুন ১, ২০২৬

হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৪ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪৫ জনের।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৪ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪৫ জনের। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে ৯ হাজার ৯৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ হাজার ৭২২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *