
চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহ হয়েছে চাহিদার ১৬%
জুন ১, ২০২৬
২০২৬ সাল ব্রাজিলে কফি উৎপাদন ও রফতানিতে নতুন রেকর্ডের পূর্বাভাস
জুন ১, ২০২৬ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিন বন্ধ ছিল দেশের পুঁজিবাজার।
ছুটি শেষে আজ পুঁজিবাজারে লেনদেন চালু হচ্ছে। এক্ষেত্রে আগের মতো সপ্তাহে পাঁচদিন ৪ ঘণ্টা করে লেনদেন চলবে।
ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত পুঁজিবাজার বন্ধ থাকার পর আজ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন চলবে। এর মধ্যে বেলা ১টা ৫৫ মিনিট পর্যন্ত নিয়মিত লেনদেন এবং ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন চলবে। চলমান জ্বালানি সংকটের কারণে গত এপ্রিল থেকে নতুন সময়সূচিতে পুঁজিবাজারের লেনদেন চলছে।
স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টা লেনদেন চালু থাকে। এরপর বেলা ২টা ৩০ মিনিট থেকে ২টাকা ৪৫ মিনিট পর্যন্ত চলে পোস্ট-ক্লোজিং সেশন।


