ভিনিসিয়ুসের দাপটে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
জুন ১, ২০২৬
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ছয় বাংলাদেশী শান্তিরক্ষী
জুন ১, ২০২৬
ভিনিসিয়ুসের দাপটে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
জুন ১, ২০২৬
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ছয় বাংলাদেশী শান্তিরক্ষী
জুন ১, ২০২৬

আইপিএলে বেঙ্গালুরু আবারো চ্যাম্পিয়ন

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ১৭ আসরে শিরোপা না জিতে রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

তারকাখচিত দল নিয়েও বারবার হতাশ হতে থাকে বিরাট কোহলির দল। তবু ধৈর্য হারায়নি তারা। সেই দলটি টানা দ্বিতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হলো।

গতকাল আহমেদাবাদে ১৯তম আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। জয়ের ভিত গড়ে দেন বেঙ্গালুরুর বোলাররা। তাদের দারুণ বোলিংয়ে ১৫৫ রানে আটকে যায় গুজরাট। জ্বলে ওঠেন ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড ও রাসিখ সালাম। ২৭ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালের সফলতম বোলার রাসিক। ভুবনেশ্বর ২৯ রানে ও হ্যাজেলউড ৩৭ রানে নেন ২টি করে উইকেট।

এরপর কোহলির দৃঢ়তায় জয় পায় বেঙ্গালুরু। আইপিএলে নিজের দ্রুততম ফিফটি করে তিনি জেতান দলকে। ৯ চার ও তিন ছক্কায় ৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলেন ভারতের ব্যাটিং গ্রেট। এছাড়া ভেঙ্কটেশ আইয়ার ১৬ বলে ৩২ ও টিম ডেভিড ১৭ বলে ২৪ রান করেন। দুই ওভার হাতে রেখেই জিতে যায় বেঙ্গালুরু।

গত আসরের আগে পাতিদারকে অধিনায়কত্ব দিয়েছিল বেঙ্গালুরু। তার হাত ধরেই এল দুটি ট্রফি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *