
২২ বছর পর প্রিমিয়ার লিগের ট্রফি আর্সেনালের, শেষ দিনে অবনমন ওয়েস্ট হ্যামের
মে ২৫, ২০২৬
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে শিরোপা ধরে রাখল পিএসজি
মে ৩১, ২০২৬আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
প্রধান কোচ লিওনেল স্কালোনি অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে সাজিয়েছেন এ দল। রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে থাকছেন মহাতারকা লিওনেল মেসি, যথারীতি নেতৃত্ব দেবেন আলবিসেলেস্তে দলকে। এছাড়া দলের প্রায় দুই-তৃতীয়াংশ খেলোয়াড় ২০২২ সালের বিশ্বকাপে বিজয়ীর মুকুট মাথায় পরেছিলেন।
ঘোষিত স্কোয়াডে বয়সের কারণে আরমানি ও ডি মারিয়া জায়গা পাননি। ইনজুরিতে ফয়েথ বাদ পড়েছেন। ফিটনেস শঙ্কায় ডাক পাননি আকুনা। তাদের জায়গায় বার্কো ও নিকো পাজের মতো কিছু তরুণ প্রতিভাবান সুযোগ পেয়েছেন। ইনজুরির কারণে গত বিশ্বকাপে খেলতে না পারা লো সেলসো ও নিকো গঞ্জালেজ ফিরেছেন। পালমেইরাসের জার্সিতে দারুণ ফর্মে থেকে জায়গা পেয়েছেন হোসে মানুয়েল লোপেজ।
স্কোয়াডের কাতারে বিশ্বকাপ জয়ীরা: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, নিকোলাস তাগলিয়াফিকো, গনসালো মোন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মেদিনা, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্টিনেজ।
স্কোয়াডে ৯ নতুন মুখ: হুয়ান মুসো, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, নিকো গঞ্জালেস, জিউলিয়ানো সিমিওনে, নিকো পাজ ও হোসে মানুয়েল লোপেজ।
বিশ্বজয়ী দলের যারা বাদ: ফ্রাঙ্কো আরমানি, হের্মান পেসেলা, হুয়ান ফয়েথ, মার্কোস আকুনা, গিদো রদ্রিগেস, আলেজান্দ্রো গোমেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া ও পাওলো দিবালা।


