
মাদক ও মৌলবাদ রোধে সচেতনতা জরুরি: আইনমন্ত্রী
মে ২৯, ২০২৬
জিয়ার আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল
মে ২৯, ২০২৬গণমাধ্যমের সংবাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটি টেলিভিশন চ্যানেল থেকে আমার মন্তব্য চাওয়া হয়েছিল, আমি একটি মন্তব্য করেছি। অনেকে সংবাদ করেছে গুরুতর গাফিলতি রয়েছে— পরে আমি, আমার আরেকটি বক্তব্যও দিয়েছি। এখানে গুরুতর গাফিলতি আছে আমাকে কোট করে যেটি বলা হচ্ছে, সেটিকে সরাসরি “মিস কোট” বলব না। তবে আমি যেভাবে বলেছি সেভাবে উপস্থাপন হয়নি।
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের ‘দায়’ রয়েছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও এ ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আগামীকাল প্রতিবেদন জমা দেবে। এ নিয়ে আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় হাসপাতাল কর্তৃপক্ষের ‘গাফিলতি’র বিষয়ে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. জাহিদ রায়হান আজ বণিক বার্তাকে জানিয়েছেন, ঘটনার পর সরেজমিন পরিদর্শনে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ কিছু ত্রুটির তাদের নজরে এসেছিল। এরপর থেকে ওই ওয়ার্ড বন্ধ করে রাখা হয়েছে।
গণমাধ্যমের সংবাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘একটি টেলিভিশন চ্যানেল থেকে আমার মন্তব্য চাওয়া হয়েছিল, আমি একটি মন্তব্য করেছি। অনেকে সংবাদ করেছে গুরুতর গাফিলতি রয়েছে— পরে আমি, আমার আরেকটি বক্তব্যও দিয়েছি। এখানে গুরুতর গাফিলতি আছে আমাকে কোট করে যেটি বলা হচ্ছে, সেটিকে সরাসরি “মিস কোট” বলব না। তবে আমি যেভাবে বলেছি সেভাবে উপস্থাপন হয়নি।’
তিনি আরো বলেন, ঘটনার পর আমরা সরেজমিনে আদ্-দ্বীন হাসপাতালে পরিদর্শনকালে কিছু অবকাঠামোগত ত্রুটি দেখেছি। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তুলে আনতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন এখনো জমা পড়েনি। তাই আগেই গুরুতর গাফিলতি ছিল এটা বলা সমীচীন হবে না। তাদের ত্রুটি আছে কি নেই, কিংবা কতটুকু দায় রয়েছে সেবিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পেলে আমরা সংবাদ সম্মেলন করে পুরোটা তুলে ধরব।
এর আগে এ ঘটনায় ঢাকার রমনা থানায় মামলা হয়। মামলায় অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।


