ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব
মে ২৯, ২০২৬
মাদক ও মৌলবাদ রোধে সচেতনতা জরুরি: আইনমন্ত্রী
মে ২৯, ২০২৬
ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী সঠিকভাবে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব
মে ২৯, ২০২৬
মাদক ও মৌলবাদ রোধে সচেতনতা জরুরি: আইনমন্ত্রী
মে ২৯, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে মামলা কর্তৃপক্ষের ‘অবহেলা’য় মৃত্যু ৬ নবজাতকের

রাজধানীর মগবাজারে আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। অবহেলার কারণে নবজাতকদের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে মামলায়।

আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রমনা থানায় গত বুধবার রাতে হাবিবুর রহমান নামে এক নবজাতকের বাবা অভিযোগটি দায়ের করেন। সেটি মামলা হিসেবে লিপিবদ্ধ হয় গতকাল।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘এজাহারে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। আসামি হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষকে উল্লেখ করা হয়েছে। তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।’

হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয় বুধবার সকালে। তাদের বয়স এক থেকে তিনদিনের মধ্যে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে।’

নরসিংদীর মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ঈদের নামাজ আদায় করেন মন্ত্রী। নামাজ শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‌‘আজকের এ খুশির দিনে একটি বেদনার খবর আদ্-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশুমৃত্যুর ঘটনা। এক মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক। আমি অন্য একটি জায়গায় হাসপাতাল পরিদর্শনের সময় মর্মান্তিক এ খবরটি পাই। পরে সঙ্গে সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।’ ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *