হাম ও হামের উপসর্গে আরো ১৭ শিশুর মৃত্যু
মে ২৫, ২০২৬
২৫ হাজার কোটি টাকা বিনিয়োগেও উত্তরের পথে যানজটের শঙ্কা
মে ২৬, ২০২৬
হাম ও হামের উপসর্গে আরো ১৭ শিশুর মৃত্যু
মে ২৫, ২০২৬
২৫ হাজার কোটি টাকা বিনিয়োগেও উত্তরের পথে যানজটের শঙ্কা
মে ২৬, ২০২৬

হাতুড়ির শব্দে মুখর কামারশালা

ঈদুল আজহা ঘিরে রাজধানী থেকে গ্রাম—সবখানেই বেড়েছে কামারদের ব্যস্ততা। বছরের অন্য সময়ের তুলনায় এ মৌসুমে তাদের কাজ কয়েকগুণ বেড়ে যায়। ভোর থেকে গভীর রাত পর্যন্ত লেলিহান অগ্নিশিখা আর হাতুড়ির শব্দে মুখর থাকে কামারশালা। কেউ ধার দিচ্ছেন পুরোনো ছুরি, কেউ বানাচ্ছেন নতুন চাপাতি, দা কিংবা বটি। ঘামে ভেজা শরীর আর আগুনের তাপে ক্লান্ত মুখেও থাকে তৃপ্তির ছাপ, কারণ এই সময়ের আয়েই অনেক পরিবারের কয়েক মাসের খরচ চলে। আধুনিক যন্ত্রের যুগেও কোরবানির ঈদে কামারদের দক্ষ হাতের ওপরই ভরসা করেন মানুষ। তাদের এই শ্রম, উৎসবের প্রস্তুতির এক নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *