
হোয়াইট হাউজের নিরাপত্তা চৌকির কাছে গুলি, সন্দেহভাজন নিহত
মে ২৪, ২০২৬
ডিজিটালাইজেশনে অগ্রগতি থাকলেও বড় বাধা বাস্তবায়ন দুর্বলতা ও দুর্নীতি
মে ২৪, ২০২৬
ঢাকামুথী বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালকসহ পাঁচজন নিহত হন
ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতের সবাই অ্যাম্বুলেন্সের আরোহী। তাদের মধ্যে চালকও রয়েছেন।
নগরকান্দার উপজেলার শঙ্করপাশা এলাকায় আজ সকাল ১০ দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুথী বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন।
দুর্ঘটনার স্থানে উদ্ধারকাজ চলছে।


