বায়তুল মোকাররমে পাঁচ ঈদ জামাত, প্রথমটি সকাল ৭টায়
মে ২৪, ২০২৬
নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫
মে ২৪, ২০২৬
বায়তুল মোকাররমে পাঁচ ঈদ জামাত, প্রথমটি সকাল ৭টায়
মে ২৪, ২০২৬
নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫
মে ২৪, ২০২৬

ভিসা জটিলতা এড়াতে যুক্তরাষ্ট্র থেকে ক্যাম্প সরিয়ে নিচ্ছে ইরানের ফুটবল দল

গ্রুপ ‘জি’-এর অন্তর্ভুক্ত ইরান প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউজিল্যান্ড এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে তারা

ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান গতকাল জানিয়েছেন, বিশ্বকাপ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের একটি অনুরোধ অনুমোদন করেছে। এরই ভিত্তিতে দেশটির বিশ্বকাপ স্কোয়াডের ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় সরিয়ে নেয়া হবে। খবর রয়টার্স।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা তিজুয়ানা ক্যাম্পে থাকব। অঞ্চলটি প্রশান্ত মহাসাগরের কাছে এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী।’

তিনি আরো জানান, সিদ্ধান্তটি ভিসা-সংক্রান্ত জটিলতা এড়াতে সহায়তা করবে এবং তারা ইরান এয়ারের ফ্লাইটে সরাসরি মেক্সিকোয় যেতে পারবেন।

এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি ফিফা।

গ্রুপ ‘জি’-এর অন্তর্ভুক্ত ইরান প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউজিল্যান্ড এবং ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে খেলবে তারা।

তাজ বলেন, ‘লস অ্যাঞ্জেলেসে আমাদের ম্যাচ ভেন্যুতে ফ্লাইটে যেতে মোট সময় লাগে ৫৫ মিনিট।’

আরো জানান, তিজুয়ানা তাদের পূর্ব পরিকল্পিত অ্যারিজোনা ক্যাম্পের তুলনায় ম্যাচ ভেন্যুগুলোর আরো কাছাকাছি।

বিশ্বকাপ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো হওয়ায় টুর্নামেন্টকে ঘিরে ইরানের ভ্রমণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে কয়েক মাস ধরেই অনিশ্চয়তা ছিল।

ইরানি কর্মকর্তারা চলতি মাসে জানিয়েছিলেন, টুর্নামেন্ট শুরুর এক মাসেরও কম সময় আগে পর্যন্ত তাদের খেলোয়াড় ও স্টাফরা এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।

তাজ আরো বলেন, ইরান তাদের প্রতিনিধিদলের ভিসা, নিরাপত্তা এবং আচরণ সংক্রান্ত নিশ্চয়তা চেয়ে ফিফার কাছে অনুরোধ জানিয়েছে।

বিশ্বকাপ চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *