
চীনে কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত
মে ২৩, ২০২৬
মধ্যপ্রাচ্য সংকটে শ্রীলঙ্কার চা শিল্পে বড় ধরনের ধাক্কা
মে ২৩, ২০২৬ডোনাল্ড ট্রাম্প গত বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে এই পদে মনোনীত করেছিলেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড। আজ শুক্রবার এ ঘোষণা দিয়েছেন তিনি।
স্বামীর ক্যানসার ধরা পড়ার কথা জানিয়ে জুনের শেষে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ ছাড়ার কথা বলেছেন তুলসী গ্যাবার্ড।
ডোনাল্ড ট্রাম্প গত বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে এই পদে মনোনীত করেছিলেন।
তুলসী গ্যাবার্ডের পদত্যাগপত্র হাতে পাওয়ার কথা উল্লেখ করেছে ফক্স নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমার ওপর আস্থা রাখার জন্য এবং গত দেড় বছর ধরে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়কে নেতৃত্ব দেয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আপনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।


