
হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল
মে ২৩, ২০২৬
চীনে কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত
মে ২৩, ২০২৬তিনি চোরাইপথে আসা পশু নয়, বৈধ উৎস থেকে শরিয়তসম্মতভাবে কোরবানির পশু কেনার আহ্বান জানান। এ বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা দেয়ার দায়িত্ব মুফতি ও ধর্মীয় বিশেষজ্ঞদের বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী
কোরবানির জন্য দেশে প্রায় এক কোটি ২৩ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, সম্ভাব্য চাহিদা প্রায় এক কোটি এক লাখ হওয়ায় প্রায় ২২ লাখ পশু উদ্বৃত্ত থাকবে। ফলে বাইরে থেকে পশু আমদানির কোনো প্রয়োজন নেই।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকালে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ প্রতিরোধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি চোরাইপথে আসা পশু নয়, বৈধ উৎস থেকে শরিয়তসম্মতভাবে কোরবানির পশু কেনার আহ্বান জানান। এ বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা দেয়ার দায়িত্ব মুফতি ও ধর্মীয় বিশেষজ্ঞদের বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দেয়া হয়। তাই কোরবানি যেন সঠিক ও হালাল পদ্ধতিতে সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি জানান, কোরবানির হাটে গবাদিপশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল সেন্টার স্থাপন করা হয়েছে। অসুস্থ পশুর তাৎক্ষণিক চিকিৎসা, জ্বর পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও চিকিৎসকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন, যাতে দ্রুত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা করা যায়।
হাট ব্যবস্থাপনায় অনিয়ম দূর করা, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতারণা রোধেও সরকার সতর্ক রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন।

