এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
মে ২০, ২০২৬
আনসার-ভিডিপি সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবে: রাষ্ট্রপতির বাণী
মে ২০, ২০২৬
এনসিপি ক্ষমতায় এলে ভারত অত্যাচার করতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
মে ২০, ২০২৬
আনসার-ভিডিপি সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবে: রাষ্ট্রপতির বাণী
মে ২০, ২০২৬

আজ হজ পালনে সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

 

পবিত্র হজ পালনে আজ বুধবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

গতকাল মঙ্গলবার দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ পালন শেষে আগামী ১ জুন তিনি দেশে ফিরবেন।

এদিকে গতকাল সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা এলাকায় জনসংযোগ করেন ডা. শফিকুর রহমান। এশার নামাজের আগপর্যন্ত তালতলা তাসফির মসজিদসংলগ্ন এলাকায় তিনি জনসংযোগ চালান।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার নায়েবে আমির আব্দুর রহমান মুসা এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, মহানগর কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদ, সালাউদ্দিন শাহিন, আবুল বাশার, বোরজান আলী, মুস্তাফিজুর রহমান, রুহুল আমীন, আবু সাইদ খুদরীসহ স্থানীয় ওয়ার্ডের দায়িত্বশীল শ্রমিক নেতা, যুবনেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *