
ব্যবসা-বাণিজ্যে মন্দা, চাপে রাজস্ব আহরণ
মে ২০, ২০২৬
৪ ঘণ্টার অর্জন ভেস্তে গেছে অব্যবস্থাপনায় ঢাকা-চট্টগ্রাম রেল ও সড়কপথে ভ্রমণ সময় বেড়ে দাঁড়িয়েছে ৭-৮ ঘণ্টায়
মে ২০, ২০২৬তিন জেলায় পানিতে ডুবে গতকাল ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—
মাগুরা: বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে গতকাল দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই দুই শিশুর নাম নুসরাত (৭) ও নাঈম (৬)। নুসরাত বালিয়াডাঙ্গা গ্রামের লিটন মিয়ার মেয়ে। নাঈম একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
নাটোর: বড়াইগ্রামে গতকাল পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান (১১) ও মোহাম্মদ আলী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো ওই গ্রামের মিন্টু মিয়ার ছেলে আরাফাত ও রাজু আহম্মেদের ছেলে মোহাম্মদ আলী।
জামালপুর: পানিতে ডুবে গতকাল পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন ও মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো গাজীর পাড়া গ্রামের সুজা আলীর ছেলে মোহাম্মদ আলী এবং বেতেগা গ্রামের জাহিদুল ইসলামের দেড় বছর বয়সী ছেলে ইয়ামিন।


