সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তি: প্রধানমন্ত্রী
মে ১৯, ২০২৬
সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, বিজিবির পাল্টা জবাব
মে ২০, ২০২৬
সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তি: প্রধানমন্ত্রী
মে ১৯, ২০২৬
সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, বিজিবির পাল্টা জবাব
মে ২০, ২০২৬

বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাড্ডা থানার ৪ টি হত্যা মামলার আসামী কে আড়াল করছে মির্জাগন্জ থানার ওসি তদন্ত ও এ এস আই।

রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংগঠিত এক হত্যা মামলার আসামিকে গ্রেফতারে পুলিশের গাফিলতি ও যোগসাজশের অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনকারী মো. বিল্লাল মিয়া অভিযোগ করেন, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে তার ছোট ভাই কর্মস্থলে যাওয়ার পথে বাড্ডা-গুলশান লিংক রোড এলাকায় হামলার শিকার হন। সে সময় কোটাবিরোধী আন্দোলন চলাকালে পূর্বপরিচিত মো. বাশার মুহুরী ওরফে আবুল বাশার মুহুরীসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, নিহত ব্যক্তি বিএনপির সমর্থক হওয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

বিল্লাল মিয়া বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা বর্তমানে ডিবি গুলশান জোনে তদন্তাধীন রয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত বাশার মুহুরী ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২১ নম্বর ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বাড্ডা থানায় আরও তিনটি হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি, তিনি বিপুল সম্পদের মালিক এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা  বাসভা এলাকা বহুতল ভবন নির্মাণ করছেন বলেও অভিযোগে বলা হয়।

বিল্লাল মিয়ার দাবি, আসামিকে গ্রেফতারের জন্য তিনি একাধিকবার মির্জাগঞ্জ থানায় গেলেও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা অভিযুক্ত পালিয়ে যা । তিনি অভিযোগ করেন, মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) খান নূরুল ইসলাম ও এএসআই কালাম আসামিকে আড়াল করার অভিযোগ রয়েছে । এসআই কামাল হোসেন অভিযুক্তের মামাতো ভাই হওয়ায় তার মাধ্যমে আর্থিক লেনদেনের ভিত্তিতে গ্রেপ্তার এড়ানোর ব্যবস্থা করা হয়েছে বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয় এছাড়া অভিযোগ বলা হয়েছে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা আর্থিক সুবিধার বিনিময়ে একাধিক হত্যা মামলা। এছাড়া অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা আর্থিক সুবিধার বিনিময়ে একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে সহায়তা করছেন এবং আগাম তথ্য ফাঁস করে তাকে পালাতে সহযোগিতা করছেন। এ অবস্থায়, অভিযুক্ত বাশার মৃধাকে দ্রুত গ্রেফতার, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের নির্দেশসহ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন আবেদনকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *