বিরোধী দলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মে ১৪, ২০২৬
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত
মে ১৪, ২০২৬
বিরোধী দলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মে ১৪, ২০২৬
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত
মে ১৪, ২০২৬

যমুনা সেতুর ডেক সংস্কারের কাজ পেল চীনের দুই কোম্পানি

যমুনা সেতুর পরিত্যক্ত রেল লেনকে ব্যবহারোপযোগী করতে সেতুর ডেক সংস্কার, প্রশস্তকরণ ও ধারণক্ষমতা বাড়ানোর কাজ পাচ্ছে চীনের দুই কোম্পানির একটি জয়েন্ট ভেঞ্চার (জেভি)।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সম্প্রতি চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) ও চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি) জেভির সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস ও চীনা জেভির পক্ষে ওয়াং বেনকিয়ান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন শেখ বলেন, ‘দ্রুত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রকল্পটি গুণগত মান বজায় রেখে বাস্তবায়নের নির্দেশনা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।’

তিনি আরো বলেন, ‘যমুনা সেতু দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। ক্রমবর্ধমান যানবাহনের চাপ মোকাবেলায় সেতুর আধুনিকায়ন ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।’

প্রকল্পের আওতায় যমুনা সেতুর উপরিভাগ (ডেক) সংস্কার ও প্রশস্তকরণ করা হবে। এতে অব্যবহৃত রেল লেনকে সড়ক চলাচলের উপযোগী করে ব্যবহার করা হবে। এর ফলে সেতুর যান চলাচলের জায়গা প্রায় সাড়ে তিন মিটার বাড়বে।

এছাড়া সেতুর ধারণক্ষমতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মূল কাঠামোর সক্ষমতা উন্নত করার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ কাজ সম্পন্ন হলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের যোগাযোগ আরো নির্বিঘ্ন হবে এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *