
হামে বেশি মৃত্যু ৯ মাসের নিচের শিশু, কারণ জানতে পরীক্ষা হবে মায়েদের শরীরের ইমিউন
মে ১৪, ২০২৬
ফিচ রেটিংসের ‘নেতিবাচক’ সতর্কবার্তা
মে ১৪, ২০২৬দেশে গত এপ্রিলে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১ হাজার ২৬৮ জন।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য পর্যালোচনা করে সড়ক দুর্ঘটনার এ তথ্য তৈরি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য বলছে, এপ্রিলে দেশে সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ৪৪৪টি। এসব দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত ও ৪৭২ জন আহত হয়েছেন।
যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, সড়ক দুর্ঘটনার অনেক তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়নি। দুর্ঘটনার প্রকৃত তথ্য আরো বেশি হতে পারে।
সংগঠনটির তথ্য বলছে, এপ্রিলে ১৩৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪২ জন নিহত, ১২৪ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ২৬ দশমিক ৩৭ শতাংশ এবং মোট নিহতের ২৭ দশমিক ৮৪ শতাংশ। এ মাসে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ১৩৫টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এসব দুর্ঘটনায় ১৩৭ জন নিহত ও ২৬৩ জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ময়মনসিংহ বিভাগে। ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছে বিভাগটিতে।
যাত্রী কল্যাণ সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পরিবহন সেক্টর পরিচালনার পদ্ধতি আপাদমস্তক সংস্কার জরুরি। আমলাতন্ত্রের পরির্বতে দেশী-বিদেশী পরিবহন বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে পরিবহন সেক্টর পরিচালনা করা গেলে পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মানুষের যাতায়াতের দুর্ভোগ নিরসন, প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর মিছিল থামানো সম্ভব হবে। নতুন সরকারকে পুরনো পরিবহন পরিচালনা পদ্ধতি থেকে বেরিয়ে আসার অনুরোধ জানান সংগঠটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।


