মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙতে চাই —জামায়াত আমির
মে ১৩, ২০২৬
উচ্চশিক্ষাবিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন গবেষণা ও উদ্ভাবনে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
মে ১৩, ২০২৬
মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙতে চাই —জামায়াত আমির
মে ১৩, ২০২৬
উচ্চশিক্ষাবিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন গবেষণা ও উদ্ভাবনে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
মে ১৩, ২০২৬

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে চার কোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়ভাবে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয় করেছে।

গতকাল নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়া নির্বাচনী ব্যয় বিবরণীতে এ তথ্য উল্লেখ করেছে দলটি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ২২৭টি আসনে প্রার্থী দেয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দুই শতাধিক আসনে প্রার্থী দিলে কোনো দল নির্বাচনে সাড়ে চার কোটি টাকা ব্যয় করতে পারে। জানা গেছে, ইসিতে জমা দেয়া হিসাব অনুযায়ী, জামায়াত প্রার্থীদের অনুদান দিয়েছে চার কোটি টাকা। বাকি অর্থ ব্যয় হয়েছে নির্বাচনী ইশতাহার ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, কেন্দ্রীয় নেতাদের নির্বাচনী সফর, বিজ্ঞাপনসহ বিভিন্ন খাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *