সীমান্ত দিয়ে ‘পুশ-ইন’ রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মে ১২, ২০২৬
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার
মে ১২, ২০২৬
সীমান্ত দিয়ে ‘পুশ-ইন’ রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মে ১২, ২০২৬
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার
মে ১২, ২০২৬

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৯ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশু মারা গেছে। তাদের মধ্যে তিনজন হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১২ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৫৬ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জন।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩২ হাজার ৮৭৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *