গবেষণা ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
মে ১২, ২০২৬
সীমান্ত দিয়ে ‘পুশ-ইন’ রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মে ১২, ২০২৬
গবেষণা ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
মে ১২, ২০২৬
সীমান্ত দিয়ে ‘পুশ-ইন’ রোধে বিজিবি সর্বদা জাগ্রত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মে ১২, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস রিলিজ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশী নিহতের ঘটনায় তীব্র নিন্দা

দক্ষিণ লেবাননে গতকাল (১১ মে) ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার ঘটনাকে সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। ওই হামলায় দুই বাংলাদেশী নাগরিকের মর্মান্তিক মৃত্যু ঘটে

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস রিলিজের এ বার্তা দেয়া হয়েছে।

সেখানে বলা হচ্ছে, দক্ষিণ লেবাননে গতকাল (১১ মে) ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার ঘটনাকে সর্বোচ্চ কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। ওই হামলায় দুই বাংলাদেশী নাগরিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরার সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনির মো. নাহিদুল ইসলাম নাহিদ।

বাংলাদেশ সরকার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করছে।

প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। দূতাবাস নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

বার্তার শেষাংশে বলা হয়েছে, বাংলাদেশ আবারো এ অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক নাগরিকদের প্রাণহানির বিষয়ে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করছে এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *