সংকটাপন্ন শিশুদের চিকিৎসা সেবায় সিটি ব্যাংকের সহায়তা
মে ১০, ২০২৬
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
মে ১০, ২০২৬
সংকটাপন্ন শিশুদের চিকিৎসা সেবায় সিটি ব্যাংকের সহায়তা
মে ১০, ২০২৬
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
মে ১০, ২০২৬

ভোমরা স্থলবন্দ‌রে আমদা‌নি বাড়ায় সাতক্ষীরায় জিরার দাম ক‌মে‌ছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বাড়ায় স্থানীয় বাজারে পণ্যটির দাম কমতে শুরু করেছে।

ভারতের বাজারে দাম কমে যাওয়া এবং সরবরাহ বাড়ায় এক মাসের ব্যবধানে খুচরা পর্যায়ে প্রতি কেজি জিরার দাম প্রায় ৫০ টাকা পর্যন্ত কমেছে।

গতকাল সাতক্ষীরা সদরের সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি জিরা ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাসখানেক আগেও এ দর ছিল ৬৪০-৬৫০ টাকা। ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দাম কমায় খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে। তবে ভারত থেকে আমদানি করা জিরার দাম কমলেও সিরিয়া ও ইরানের জিরার দাম এখনো প্রতি কেজি ৭৫০ টাকায় স্থিতিশীল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *