সীমান্তে পুশ-ইন, মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির টহল জোরদার
মে ৯, ২০২৬
চুয়াডাঙ্গার সালিশ করতে এসে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল পাওনাদারের
মে ৯, ২০২৬
সীমান্তে পুশ-ইন, মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির টহল জোরদার
মে ৯, ২০২৬
চুয়াডাঙ্গার সালিশ করতে এসে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল পাওনাদারের
মে ৯, ২০২৬

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, নিরাপত্তা দেবে পুলিশ: এসপি মাসুদ

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, জঙ্গল সলিমপুরে সাধারণ মানুষ কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই বসবাস করতে পারবেন। এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হবে না। পুলিশ আপনাদের নিরাপত্তা দেবে।

শুক্রবার (৮ মে) জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন শেষে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মাসুদ আলম বলেন, জঙ্গল সলিমপুরে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন চলবে। জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার স্থানীয় জনগণকে আইনসম্মত সব কার্যক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে পুলিশ প্রয়োজনীয় সহায়তা দেবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তাদের পাশে থাকবে। আপনারা সহযোগিতা করলে কারোর ক্ষমতা নাই এখানে কিছু করার।

পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়িয়ে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। এলাকার যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য স্থানীয় জনগণের অনুরোধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *