‘অনুপ্রবেশ ঠেকাতে’ হিলি সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি
মে ৭, ২০২৬
সরকারি সুযোগ-সুবিধায় পিছিয়ে গ্রামাঞ্চল, প্রায় ৯৩ শতাংশ প্রতিষ্ঠানই শহরে
মে ৭, ২০২৬
‘অনুপ্রবেশ ঠেকাতে’ হিলি সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি
মে ৭, ২০২৬
সরকারি সুযোগ-সুবিধায় পিছিয়ে গ্রামাঞ্চল, প্রায় ৯৩ শতাংশ প্রতিষ্ঠানই শহরে
মে ৭, ২০২৬

ধীরে ধীরে কমছে পানি উত্তর-পূর্বাঞ্চলের আট পয়েন্টে বিপৎসীমার ওপর সাত নদী

হাওর বেসিনের তিন জেলার সাতটি নদী আট পয়েন্টে এখনো প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বেশিরভাগ স্থানেই পানির স্তর ধীরে ধীরে কমার প্রবণতা দেখা গেছে

দেশের উত্তর-পূর্বাঞ্চলে সর্বশেষ ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। নেত্রকোনা জেলার দুর্গাপুরে ৬৫ মিমি, জারিয়াজঞ্জাইলে ৪৫ মিমি ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আজ সকাল ৯টার তথ্যানুযায়ী, হাওর বেসিনের তিন জেলার সাতটি নদী আট পয়েন্টে এখনো প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বেশিরভাগ স্থানেই পানির স্তর ধীরে ধীরে কমার প্রবণতা দেখা গেছে।

সুনামগঞ্জ জেলার নলজুর নদীর পানি জগন্নাথপুর পয়েন্টে ২ সেন্টিমিটার বেড়ে ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোনায় ধনু–বাউলাই নদীর পানি খালিয়াজুরি পয়েন্টে ২ সেন্টিমিটার কমে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ্বরী নদীর পানি কলমাকান্দায় ৪ সেন্টিমিটার কমে ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে রয়েছে। ভুগাই-কংস নদী জারিয়াজঞ্জাইলে ৫ সেন্টিমিটার কমে ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মগরা নদীর পানি নেত্রকোনায় ২ সেন্টিমিটার বেড়ে ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও আটপাড়া পয়েন্টে একই নদীর পানি ১ সেন্টিমিটার কমে ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে রয়েছে।

হবিগঞ্জ জেলার কালনি নদীর পানি আজমিরিগঞ্জে ৩ সেন্টিমিটার বেড়ে ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুতাং নদীর পানি সুতাং রেল ব্রিজ পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানির সমতল প্রতি ঘণ্টায় প্রায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে ধীরে ধীরে কমছে বলে জানানো হয়েছে।

এদিকে ভারতের আবহাওয়া বুলেটিন অনুযায়ী, মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ১০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *