উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বায়ার্নকে রুখে দিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি
মে ৭, ২০২৬
লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশী
মে ৭, ২০২৬
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বায়ার্নকে রুখে দিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি
মে ৭, ২০২৬
লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশী
মে ৭, ২০২৬

দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণ-রৌপ্যের দাম

এর আগে গতকাল ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। অন্যদিকে ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রৌপ্যের দাম হয়েছিল ৫ হাজার ৬৫৭ টাকা

দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের আবারো বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে গতকাল ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। অন্যদিকে ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রৌপ্যের দাম হয়েছিল ৫ হাজার ৬৫৭ টাকা।

দাম বৃদ্ধি প্রসঙ্গে বাজুস বলছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২ হাজার ২১৬ টাকা বেড়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩৩ হাজার ৫৭২, ১৮ ক্যারেট ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে দাম ৩৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৮ দফা। অন্যদিকে গত বছর মোট ৯৩ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

অন্যদিকে সমন্বয়ের পর ২২ ক্যারেটের প্রতি ভরি রৌপ্যের দাম হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। ২১ ক্যারেট ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৫৮ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত ৩৮ দফা রৌপ্যের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে দাম বেড়েছে ২১ দফা ও কমেছে ১৭ দফা। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রৌপ্যের দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল ৩ বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *