
বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে অ্যাড-হক কমিটি
মে ৫, ২০২৬
বিজয়ের সুপারহিট অভিষেক— সরকার গঠনের হিসাব মিলবে তো?
মে ৫, ২০২৬বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সকাল ৯টার তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাওর বেসিনের ৫টি জেলার ৯টি নদীর মোট ১১টি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। তবে বৃষ্টির অভাব থাকা সত্ত্বেও হাওর বেসিনের বিভিন্ন নদ-নদীর পানি এখনো প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সকাল ৯টার তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাওর বেসিনের ৫টি জেলার ৯টি নদীর মোট ১১টি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
সিলেটে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ জেলায় মারকুলি পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে ৮ সেন্টিমিটার ওপরে রয়েছে কুশিয়ারা নদী। একই জেলার জগন্নাথপুরে নলজুর নদী ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
নেত্রকোনার ধনু-বাউলাই নদী খালিয়াজুরিতে ৬ সেন্টিমিটার বেড়ে ১৪ সেন্টিমিটার ওপরে রয়েছে। সোমেশ্বরী নদী কলমাকান্দায় ৮ সেন্টিমিটার কমলেও এখনো ৪২ সেন্টিমিটার ওপরে রয়েছে। ভুগাই-কংস নদী জারিয়াজঞ্জাইলে ১৬ সেন্টিমিটার কমলেও পেলেও ৫১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। মগরা নদী নেত্রকোনায় ৮ সেন্টিমিটার বেড়ে ৮৭ সেন্টিমিটার ওপরে এবং আটপাড়ায় ৩ সেন্টিমিটার কমে ২৪ সেন্টিমিটার ওপরে রয়েছে।
হবিগঞ্জ জেলায় কালনি নদী আজমিরিগঞ্জে ১৩ সেন্টিমিটার বেড়ে ২৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। সুতাং নদী সুতাং রেল-ব্রিজ পয়েন্টে ১৭ সেন্টিমিটার কমলেও এখনো ৬৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
এছাড়া মৌলভীবাজারে মনু নদী ১১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপরে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদ-নদীর পানির সমতল অত্যন্ত ধীরগতিতে বাড়ছে—প্রতি ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে।
অন্যদিকে ভারতের বিশেষ বুলেটিন অনুযায়ী মেঘালয় ও আসাম অঞ্চলেও গত ২৪ ঘণ্টায় কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড হয়নি।


