সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের
মে ৫, ২০২৬
বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে অ্যাড-হক কমিটি
মে ৫, ২০২৬
সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের
মে ৫, ২০২৬
বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে অ্যাড-হক কমিটি
মে ৫, ২০২৬

জাতিসংঘের অভিবাসন ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সফরে মন্ত্রীর সঙ্গে থাকবেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এছাড়া জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্কে গিয়ে প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হবেন।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আগামী ৩ মে ভোরে তিনি ঢাকা ত্যাগ করবেন।

সফরে মন্ত্রীর সঙ্গে থাকবেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এছাড়া জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্কে গিয়ে প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ মে থেকে ৮ মে পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

ফোরামটি মূলত নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার বৈশ্বিক কাঠামোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।

সফরের প্রথম দুই দিন প্রতিনিধি দল বিভিন্ন গোলটেবিল বৈঠকে অংশ নেবে। এরপর মূল অধিবেশনে অংশ নিয়ে অভিবাসন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও সাফল্য তুলে ধরা হবে।

সফর শেষে প্রতিনিধি দলটির আগামী ১১ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *