জাপান গেলেন ডা. শফিকুর রহমান
মে ২, ২০২৬
সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন হজযাত্রী
মে ২, ২০২৬
জাপান গেলেন ডা. শফিকুর রহমান
মে ২, ২০২৬
সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন হজযাত্রী
মে ২, ২০২৬

শ্রমিকদের খাতায় নাম লেখাতে চান প্রধানমন্ত্রী

দেশ গড়ার কারিগর হিসেবে শ্রমিকদের খাতায় নাম লেখাতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১ মে) পল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক দলের সমাবেশে তিনি এই কথা বলেছেন।

এ সময় তারেক রহমান বলেন, একজন শ্রমিক হিসেবে আপনাদের খাতায় নাম লেখাতে চাই। আপনারা যেমন নানাভাবে দেশ গড়ার কাজ করছেন, আপনাদের পাশে নিয়ে আমিও সেভাবে ভূমিকা রাখতে চাই। মন্ত্রিপরিষদের সদস্যদেরও শ্রমিকের খাতায় নাম লেখাতে বলব।

তিনি আরও বলেন, আমরা যে বাংলাদেশ গড়তে চাই, সেই প্রত্যাশা অনুযায়ী সবাইকে এগিয়ে রাখতে হবে। এ সময় উপস্থিত সবাইকে শ্রমিক হিসেবে পরিচয় দেওয়ার জন্য হাত তুলে শপথ করান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে শুধু যে শ্রমিক, ছাত্র, শিক্ষক বা নারীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়; দেশের প্রত্যেকটি খেটেখাওয়া মানুষকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সেজন্যই এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *