
২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
এপ্রিল ৩০, ২০২৬
বৃষ্টিতে দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
এপ্রিল ৩০, ২০২৬বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষই বিদ্যমান সম্পর্ক আরো জোরদার ও বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক এরিক কুর্জেভেইল।
বৈঠকে ইইউ ও বাংলাদেশের মধ্যে সমন্বিত অংশীদারত্ব চুক্তি ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতি নিয়েও আলোচনা হয়৷
উপদেষ্টা বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরো গভীর ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। ইইউর পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়া হয়।
এ সময় বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ছিলেন।


