
সাংগঠনিক গতি বাড়াতে রংপুর জেলা এনসিপিতে নতুন দায়িত্ব বণ্টন
এপ্রিল ১৯, ২০২৬
ইরানের সঙ্গে আলোচনার জন্য সোমবার পাকিস্তানে উপস্থিত থাকবেন মার্কিন প্রতিনিধিরা: ট্রাম্প
এপ্রিল ১৯, ২০২৬বিশ্বে চলমান বিভিন্ন যুদ্ধের প্রেক্ষাপটে সবগুলো ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, বিশ্বে চলমান বিভিন্ন যুদ্ধের প্রেক্ষাপটে সবগুলো ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে কেবল ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি উৎপাদনে আছে। ফলে উৎপাদন ঘাটতি মোকাবেলায় জিটুজি চুক্তির আওতায় সাবিক, সৌদি আরব থেকে অতিরিক্ত ২ লাখ টন ও ফাটিগ্রোব, ইউএই থেকে অতিরিক্ত ১ লাখ টন এবং আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে ৪ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নেয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে ১ মে থেকে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে গ্যাস সরবরাহ পাওয়া গেলে কারখানাটি চালু করা সম্ভব হবে। জিটুজি পদ্ধতিতে অথবা টেন্ডারের মাধ্যমে শিল্প কারখানায় ব্যবহৃত জ্বালানি ও কাঁচামাল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।

