বরিশালে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস
এপ্রিল ১৫, ২০২৬
ভারতে দেশজ বাণিজ্যিক ব্যাংক ৩৩, বাংলাদেশে ৫২টি!
এপ্রিল ১৬, ২০২৬
বরিশালে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস
এপ্রিল ১৫, ২০২৬
ভারতে দেশজ বাণিজ্যিক ব্যাংক ৩৩, বাংলাদেশে ৫২টি!
এপ্রিল ১৬, ২০২৬

অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার

সারা দেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত উদ্ধার করা জ্বালানি তেলের পরিমাণ ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার।

বুধবার (১৫ এপ্রিল) জ্বালানি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে ডিজেল ৩ লাখ ৬৬ হাজার ১ লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার এবং পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার।

এ ছাড়া চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সময়ে মোট ৯ হাজার ১১৬টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পাশাপাশি ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *