
সংসদে প্রধানমন্ত্রী বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের রয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা
এপ্রিল ১৫, ২০২৬
জাতীয় পরিচয়পত্রের মহাপরিচালককে বদলি
এপ্রিল ১৫, ২০২৬বন্দর কর্তৃপক্ষ ও শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী ট্যাংকার লুসিয়া সোলিস প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল নিয়ে মঙ্গলবার বিকালে বহিঃনোঙরে নোঙর করে। জাহাজটি আজ বুধবার পতেঙ্গা ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে
দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৬৮ হাজার টনের বেশি ডিজেল নিয়ে দুটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে এসে পৌঁছেছে। গতকাল সন্ধ্যায় জাহাজ দুটি পৌঁছানোর পর প্রাথমিক খালাস কার্যক্রম শুরু হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ ও শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী ট্যাংকার লুসিয়া সোলিস প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল নিয়ে মঙ্গলবার বিকালে বহিঃনোঙরে নোঙর করে। জাহাজটি আজ বুধবার পতেঙ্গা ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে।
অন্যদিকে, ডেনমার্কের পতাকাবাহী টর্ম দামিনি প্রায় ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল নিয়ে একই দিন রাতে বন্দরে পৌঁছেছে।
জাহাজ দুটি পরিচালনায় স্থানীয় শিপিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইড শিপিং।


