অবৈধ গ্যাস সংযোগ: বিভিন্ন স্থানে তিতাসের সাঁড়াশি অভিযান
এপ্রিল ১৪, ২০২৬
রমনার বটমূলে সুরে-সুরে ছায়ানটের বর্ষবরণ
এপ্রিল ১৪, ২০২৬
অবৈধ গ্যাস সংযোগ: বিভিন্ন স্থানে তিতাসের সাঁড়াশি অভিযান
এপ্রিল ১৪, ২০২৬
রমনার বটমূলে সুরে-সুরে ছায়ানটের বর্ষবরণ
এপ্রিল ১৪, ২০২৬

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের প্রস্তাব তৈরি করতে মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

গত ৯ এপ্রিল জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে ছয় সদস্যের এ কমিটিতে সদস্য হিসেবে আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান জ্বালানি পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনার পর বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে মন্ত্রিসভা বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেবে এই কমিটি। কমিটি প্রয়োজনে সদস্য নিতে পারবে, প্রয়োজন অনুযায়ী সভা করবে। বিদ্যুৎ বিভাগ তাদের সাচিবিক সহায়তা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *