প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সৌজন্য সাক্ষাৎ
এপ্রিল ১৩, ২০২৬
পহেলা বৈশাখে মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ থাকবে
এপ্রিল ১৩, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সৌজন্য সাক্ষাৎ
এপ্রিল ১৩, ২০২৬
পহেলা বৈশাখে মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ থাকবে
এপ্রিল ১৩, ২০২৬

বিবিএসের জরিপ দেশের ৪১ দশমিক ৬ শতাংশ মানুষ ইন্টারনেটের বাইরে

দেশের ৯ কোটি ৯১ লাখ ৮০ হাজার মানুষ ইন্টারনেটের সুবিধা পায়। যা মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ। এছাড়া ১১ দশমিক ৪ শতাংশ মানুষের কম্পিউটার ব্যবহারের সুযোগ রয়েছে

দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও প্রায় অর্ধেক এখনো ইন্টারনেট সুবিধার বাইরে রয়েছেন, যার হার ৪১ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপে এ তথ্য ওঠে এসেছে।

বিবিএস সর্বশেষ আইসিটি প্রয়োগ ও ব্যবহারিক জরিপ ২০২৫-২৬ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, দেশে মোবাইল ব্যবহারকারীর প্রায় ১৫ কোটি ১৯ লাখ। যা মোট জনসংখ্যার ৮৯ দশমিক ৪ শতাংশ। এছাড়া নিজস্ব মোবাইল ফোন ব্যবহার করে ৬৫ দশমিক ৫ শতাংশ মানুষ। তবে ইন্টারনেট ব্যবহারকারীর তুলনামূলক কম।

দেশের ৯ কোটি ৯১ লাখ ৮০ হাজার মানুষ ইন্টারনেটের সুবিধা পায়। যা মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ। এছাড়া ১১ দশমিক ৪ শতাংশ মানুষের কম্পিউটার ব্যবহারের সুযোগ রয়েছে।

বিবিএসের জরিপে আরো বলা হয়েছে, দেশের প্রায় ৯৯ শতাংশ পরিবারে কারো না কারো হ্যান্ডসেট রয়েছে। এরমধ্যে স্মার্ট ফোন আছে ৭৩ শতাংশ পরিবারে। আর এসব পরিবারের মধ্যে ৫৭ দশমিক ২ শতাংশ পরিবারে ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে। এছাড়া টেলিভিশন আছে ৫৯ শতাংশ পরিবারে। রেডিও এখনো ১৫ দশমিক ২ এবং টেলিফোন আছে শূন্য দশমিক ৭ শতাংশ পরিবারে। আর বিদ্যুতের আওতায় ৯৮ দশমিক ৬ শতাংশ পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *